Main Menu

বিএনপি নেতা জেহিনের মুক্তির দাবী জেলা বিএনপির

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল করিম জেহিনকে ষড়যন্ত্রমুলক মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তারা এক বিবৃতিতে বলেন, মামলা-হামলা ও দমন-পীড়ন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদের থামিয়ে রাখা যাবে না। আওয়ামিলীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতা আকড়ে রাখার জন্য এখন বিরোধী মতের নেতাকর্মীদের উপর নির্যাতনের স্ট্রিম রুলার চালাচ্ছে। এদেশের মাটিতে সকল অপকর্মের বিচার একদিন হবে।

তারা অবিলম্বে বিএনপি নেতা মাহফুজুল করিম জেহিনের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

Share





Related News

Comments are Closed