জমি নিয়ে বিরোধ, কমলগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে আপন বড় ভাই পুতুল সিংহ (৬০) নামে এক ব্যাক্তি খুন হয়েছেন। স্বামীকে রক্ষা করতে গিয়ে পুতুল সিংহের স্ত্রী লক্ষী রানী সিন্হাও গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, বড় ভাই পুতুল সিংহের সঙ্গে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত বুধবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে বিপিন সিংহ ও তার ছেলে নিশি সিংহ পুতুল সিংহের বাড়িতে গিয়ে হামলা চালায়। পুতুল সিংহকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় স্ত্রী লক্ষী রানী সিন্হা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বাবা ও ছেলে পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাত ১ টায় কর্তব্যরত চিকিৎসক পুতুল সিংহকে মৃত ঘোষনা করেন।
এদিকে স্ত্রী লক্ষী রানী সিন্হার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এখনো থানায় কোনও মামলা দায়ের হয়নি।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed