Main Menu

গোয়াইনঘাটে তিনটিতে বিদ্রোহী ও ১টিতে নৌকা জয়ী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে তিনটিতে বিদ্রোহীদের কাছে ধরাশায়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। কেবল পূর্ব জাফলং ইউনিয়নে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী।

নির্বাচন অনুষ্ঠিত গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়ন হলো- গোয়াইনঘাট সদর ইউনিয়ন, পশ্চিম, পূর্ব ও মধ্য জাফলং ইউনিয়ন পরিষদ।

বুধবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সন্ধ্যার পর ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।

গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম রব্বানী সুমন আনারস প্রতীকে ২ হাজার ৮৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুভাস চন্দ্র পাল ছানা নৌকা প্রতীকে ২ হাজার ৪৫৫ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে মোট ৯৬৭৫ ভোটের মধ্যে কাস্ট হয় ৯৬৫৭টি। বাতিল হয় ১৮টি ভোট। এ ইউনিয়নে মোট ৭৩ দশমিক ৭৩ শতাংশ ভোট কাস্ট হয়।

পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুন পারভেজ আনারস মার্কায় ৪ হাজার ২৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মুন্সি আব্দুল মুমিন চশমা প্রতীকে ২ হাজার ৯৬০ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে মোট ১১৭৯৭ ভোটের মধ্যে ১১৭৭২ ভোট কাস্ট হয়। বাতিল হয় ২৫টি ভোট। এ ইউনিয়নে মোট ৬৮ দশমিক ৯২ শতাংশ ভোট কাস্ট হয়।

পূর্ব জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. রফিকুল ইসলাম নৌকা প্রতীকে ৭ হাজার ২৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. হামিদুল হক ভূঁইয়া বাবুল (আনারস) ৪ হাজার ৯৯০ ভোট পেয়েছেন। এ ইউপিতে মোট ১৫৪৫১ ভোটের মধ্যে ১৫৪১৩ ভোট কাস্ট হয়। বাতিল হয় ৩৮টি ভোট। এ ইউনিয়নে মোট ৬৯ দশমিক ৯৮ শতাংশ ভোট কাস্ট হয়।

মধ্য জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. লোকমান হোসেন (আনারস) ৩ হাজার ৮৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মো. শাইদুর রহমান ঘোড়া প্রতীকে ৩ হাজার ৫১৬ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে মোট ১০২৭৬ ভোটের মধ্যে ১০২৪৪ ভোট কাস্ট হয়। বাতিল হয় ৩২টি ভোট। এ ইউনিয়নে মোট ৭৪ দশমিক ৫৮ শতাংশ ভোট কাস্ট হয়।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

 

Share





Related News

Comments are Closed