নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহি যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সালামতপুর নামক স্থানে রবিবার ৩০ অক্টোবর দুপুরে ট্রাকের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে আহত এক যুবককে সিলেট ওসমানী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
নিহত অশেষ দাস (২০) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মতি দাসের ছেলে।
প্রশাসনিক সূত্রে জানা যায়, রবিবার ৩০ অক্টোবর বেলা ১টার দিকে নবীগঞ্জ পৌরসভাধীন নবীগঞ্জ টু শেরপুর রোডে সালামত পুর নামক স্থানে হবিগঞ্জগামী ট্রাকের (নং ঢাকা মেট্রো- ট -২২-২২৮৯) সাথে বাই সাইকেলের ধাক্কা লাগে। এতে বাই সাইকেল আরোহী ঘটনাস্থলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করা হয়। সিলেট যাওয়ার পথে মৃত্যু হয় আহত যুবকের।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: ডালিম আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক ড্রাইভার আনিসুর রহমান (৪৫) পিতা মৃত হাফিজ উদ্দিন হাওলাদার, সাং রাজাপুর থানা বাকেরগঞ্জ জেলা বরিশাল ট্রাক সহ নবীগঞ্জ থানায় আটক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed