Main Menu

ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পবায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মদনহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাঘমারার চান্দের আড়া এলাকার রঘুনাথের ছেলে রমেশ (৪৫) ও লাউপাড়া এলাকার পরেশের ছেলে আলাল (৪৫)।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শনিবার রাতে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

তিনি আরও জানান, তাদের মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা গেছে। তাদের লাশ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed