Main Menu

সিলেটে ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর নামে উৎসর্গকৃত দুটি ক্রীড়া উৎসব ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’। প্রতি বছর বিভাগীয় পর্যায়ে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্ট দুটি অনুষ্ঠিত হয়, ব্যতিক্রম নয় ২০২২-ও।

Manual1 Ad Code

বুধবার (২৬ অক্টোবর) সিলেটে বিভাগীয় পর্যায়ে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২’র উদ্বোধন করা হয়েছে।

সিলেট বিভাগীয় প্রশাসন ও সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মহানগরের রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে এই খেলা এখন বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দুটির মাধ্যমে এখন আমাদের খুদে খেলোয়াড়রা খেলাধুলায় পারদর্শী হয়ে উঠছে। তারা একদিন দেশের মানুষের জন্য অনেক সম্মান বয়ে আনবে।

সিলেট সদর উপজেলার দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথ ও আম্বরখানা দর্শন-দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমূল আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তৌছিফ আহমেদ, এনডিসি পল্লব হোম দাস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সাংবাদিক আব্দুর রশিদ রেনু, সিলেট মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী মাম্মি।

বিভাগ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সাখাওয়াত এরশেদ, মো. শামসুর রহমান, মো. আমিরুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, এডিপিও গকুল চন্দ্র দেবনাথ, মারুফ আহমদ চৌধুরী, মো. নূর আলম মৃধা।

Manual6 Ad Code

উপজেলা শিক্ষা অফিসার আবদুল জলিল তালুকদার ও মহি উদ্দিন আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা, ক্রীড়া ও চার জেলার পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি টুর্নামেন্ট দুটির উদ্বোধন করেন।

আলোচনা পর্ব শেষে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষক সংগীত পরিষদ’ রণসংগীত পরিবেশন করেন।

সরকারি কিন্ডার গার্টেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানায়।

উদ্বোধনী দিনে দুটি টুর্নামেন্টের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিলেট জেলাকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে জয়ী হয় হবিগঞ্জ জেলা। দ্বিতীয় ম্যাচে মৌলভীবাজার জেলা ৪-৩ গোলে টাইব্রেকারে সুনামগঞ্জকে হারায়।

বঙ্গবন্ধু টুর্নামেন্টের প্রথম ম্যাচে হবিগঞ্জ বনাম সিলেটের খেলায় হবিগঞ্জ ৬-১ গোলে বিজয়ী হয়। দ্বিতীয় ম্যাচে সুনামগঞ্জ ৩-২ গোলে মৌলভীবাজারকে হারায়।

খেলার ধারাভাষ্যে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সোহেল রানা, সঞ্জয় কুমার নাথ, গনেশপাল দীপু ও নীলকন্ঠ দাস।

খেলা পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর একেএম আনিসুজ্জামান ভূঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, লিপিকা রায়, লুৎফুর রহমান, মুসলিমা বেগম, প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরী, মোবারক হোসেন, সুমন চন্দ্র তালুকদার, অপূর্ব দাস, শহীদুল ইসলাম, পরেশ চন্দ্র দাস, সহকারী শিক্ষক নীলকন্ঠ দাস, বিমল দাস, আবদুল হাই, মৃদুল দেবনাথ, জুবায়ের আহমদ, ফাহমিদা পারভীন, রোমানা বেগম, ছন্দা রানী দাস, কুমকুম ইয়াসমীন, ইসরাতজাহান, শাকিলা বেগম ও সুলতান আহমদ প্রমুখ।

খেলায় ম্যাচ রেফারি ছিলেন বাফুফের দিপাল কুমার সিংহ ও সমর চৌধুরী।

এদিকে, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দুটি টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় অনুষ্ঠিত হবে বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনাল।

অপরদিকে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টুর্নামেন্টের ফাইনাল। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code