গোলাপগঞ্জে রকেট লঞ্চার সেল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে র্যাব-৯’র অভিযানে একটি রকেট লঞ্চার সেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে পৌর এলাকার রণকেলী গ্রামে অভিযান চালিয়ে এ লঞ্চারটি উদ্ধার করে র্যাব-৯।
পরে বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রণকেলী এলাকার একটি মাঠে রকেট লঞ্চারটি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াডের একটি টিম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রাণ তালুকদার, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন চন্দ্র সরকার ও র্যাব-৯’র একটি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতে রকেট লঞ্চার সেল রাখার দায়ে একজনকে আটক করেছে র্যাব। তবে আটকৃত ব্যক্তির নাম জানা যায়নি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed