Main Menu

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২ ও ১৩নং সংরক্ষিত আসনে মনিজা জয়ী

Manual3 Ad Code

কানাইঘাট প্রতিনিধি: সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১২ ও ১৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে বিজয়ী হয়েছেন মনিজা বেগম। তিনি ১২ ও ১৩নং ওয়ার্ডের দু’টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (হরিণ) প্রতীকে ১৬০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

Manual7 Ad Code

সোমবারের নির্বাচনের সার্বিক ফলাফলে ১২নং ওয়ার্ডের কানাইঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভোট কেন্দ্রে বিজয়ী মনিজা বেগম কাস্টিং ১১৯ ভোটরে মধ্যে ১০৩ ভোট এবং ১৩নং ওয়ার্ডের জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভোট কেন্দ্রে ৫৭ ভোট পান। তার নিকটতম একমাত্র প্রতিদ্ব›দ্বী সংরক্ষিত ১২ ও ১৩নং ওয়ার্ডের সাবেক মহিলা সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী (ফুটবল) প্রতীক ৭৫ ভোট পেয়েছেন।

Manual5 Ad Code

বেসরকারি ভাবে নির্বাচিত মনিজা বেগমের বাড়ি হচ্ছে কানাইঘাট উপজেলার ছত্রপুর গ্রামে। তার স্বামী সাব্বির আহমদ সুনামগঞ্জ সরকারি কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক।

বিজয়ী মনিজা বেগম জেলা পরিষদের নির্বাচনে ১২ ও ১৩নং ওয়ার্ডের ভোটাররা তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code