সিলেট গ্যাস ফিল্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: পেট্রোবাংলার অন্যতম গ্যাস উৎপাদন কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানী ঢাকার একটি অভিযাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
এসজিএফএল পরিচালক পর্ষদের চেয়ারম্যান, জ্বলানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এস এম জাকির হােসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাে. মিজানুর রহমান অতিরিক্ত সচিব।
এছাড়াও কোম্পানির শেয়ার হােল্ডার, পরিচালক-পর্ষদের সদস্য ও সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে আয়ােজিত নৈশভােজে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মাে. মাহবুব হােসেন এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়- ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী প্রাকৃতিক গ্যাস, গ্যাস উপজাত কনডেনসেট, পেট্রোল, ডিজেল, অকটেন, কেরােসিন এবং এনজিএল উৎপাদনের মাধ্যমে কোম্পানি সর্বমােট ১ হাজার ২ শ ১৬ কোটি ৯৩ লাখ টাকা রাজস্ব আয় করেছে।
এ অর্থ বছরে কোম্পানি সম্পূরক শুল্ক, মূসক, আয়কর, লভ্যাংশ ও ডিএসএল বাবদ মােট ৩৯৪ কোটি ৭১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করেছে এবং কোম্পানির করােত্তর নিট মুনাফার পরিমাণ ১৫৩ কোটি ৯৩ লাখ টাকা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed