সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ডে বিজয়ী পলাশ
কানাইঘাট প্রতিনিধি: সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১২নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন মস্তাক আহমদ পলাশ। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে ৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের কানাইঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইভিএম এর মাধ্যমে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকেল ৩টার দিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোঃ জিলানী আন্ষ্ঠুানিক ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ী মস্তাক আহমদ পলাশের সাথে প্রতিদ্ব›িদ্বতাকারী নিকটতম প্রার্থী সাবেক জেলা পরিষদ সদস্য ইমাম উদ্দিন চৌধুরী (তালা) প্রতীকে ২৪ ভোট, সাংবাদিক এহসানুল হক (হাতি) প্রতীকে ০২ ভোট ও ফখরুল ইসলাম (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ০১ ভোট পেয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ডে ১২০ জন ভোটারের মধ্যে ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। একজন ভোটারের ভোটারলিস্টে অসামঞ্জস্য থাকায় তার ভোট প্রদান করা সম্ভব হয়নি।
১২নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী মস্তাক আহমদ পলাশ সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত একজন সদস্য। পূর্বে তিনি কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
ফলাফল ঘোষণা শেষে মস্তাক আহমদ পলাশের সমর্থকরা ইউটিডিসি হলের সামনে আনন্দ মিছিল করেন। এ সময় বিজয়ী মস্তাক আহমদ পলাশ তাৎক্ষনিক বক্তব্যে বলেন, জেলা পরিষদের ১২নং ওয়ার্ডে সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। দলমতের উর্ধ্বে উঠে আমাকে বিজয়ী করতে যারা পরিশ্রম করেছেন এবং ভোট দিয়ে নির্বাচিত করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমার প্রতিদ্ব›িদ্ব সকলের প্রতি অভিনন্দন জানাচ্ছি যাতে সবাই একসাথে কাজ করতে পারি।
Related News
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে গোলাপগঞ্জে বিক্ষোভ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে চলমান শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেটেরRead More
সিলেট-তামাবিল সড়কে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একটি চিতাবাঘের মৃত্যুRead More



Comments are Closed