সিলেটে ভোররাতে ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক: সিলেটসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোররাত ৪ টা ২২ মিনিটের সময় এই ভূমিকম্প অনুভূত হয়।
সিলেটে কম্পনের স্থায়ীত্ব ছিল কয়েক সেকেন্ড।ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। এসময় নগরীর বাসাবাড়ির অনেকেই আতংকিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আগারগাঁও ভূমিকম্প অফিস জানায়, শুক্রবার ভোররাত ৪ টা ২২ মিনিট ৩৮ সেকেন্ডে মাঝারি মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। রিকটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৬। এই ভূমিকম্পের উৎপত্তি ঢাকা থেকে ৪৭১ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারের মাওলাইক জেলায়।
Related News
বাংলাদেশ-ভারত ও মিয়ানমারে ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় শনিবার (৩১ অক্টোবর) ১৬ ঘণ্টায় বাংলাদেশ ও আশপাশের অঞ্চলেRead More
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
বৈশাখী নিউজ ডেস্ক: দেড় ঘণ্টার ব্যবধানে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।Read More



Comments are Closed