Main Menu

সিংহবাড়িতে কবি নজরুল: শতবর্ষ স্মরণোৎসব রোববার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালির অহংকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬ ও ১৯২৮ খ্রিস্টাব্দে শ্রীভূমি সিলেটে শুভাগমন করেন। আনন্দের বিষয় দু’বারই তিনি সিলেট নগরীর চৌহাট্টাস্থ ‘সিংহ বাড়ি’তে শুভাগমন করেন।

কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে উপেন্দ্র-বীণাপাণি স্মৃতি পরিষদ এর উদ্যোগে ২৪ মে রবিবার সিলেটের পূর্ব শাহী ঈদগাস্থ শিল্পকলা একাডেমিতে ‘সিংহবাড়িতে কবি নজরুল : শতবর্ষ স্মরণোৎসব’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Manual7 Ad Code

সিংহবাড়িতে কবি নজরুল : শতবর্ষ স্মরণোৎসব’-আয়োজন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে শনিবার বিকেল ৫টায় সিলেট নগরের জিন্দাবাজারস্থ একটি হোটেলের করফারেন্স কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্মরণোৎসবের আয়োজক উপেন্দ্র-বীণাপানি স্মৃতি পরিষদের সভাপতি জ্যোতিময় সিংহ মজুমদার চন্দন সাংবাদিকদের উদ্দেশ্য লিখিত বক্তব্য পাঠ করেন। সাংবাদিক সম্মেলনে সিলেটের প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

‘সিংহবাড়িতে কবি নজরুল : শতবর্ষ স্মরণোৎসব’-আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন- শিক্ষক ও লেখক সঞ্জয় কুমার নাথ, সমাজসেবি শিলা সাহা, বাচিকশিল্পী শাশ্বতী ঘোষ সোমা, শিল্পী জয়তী ঘোষ লুনা প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ২৪ মে রবিবার বিকাল ৪টায় প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য, একক ও দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য এবং দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত লন্ডন প্রবাসী ড. শর্মিলার একক নজরুল সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

আয়োজিত কবি নজরুল শতবর্ষ স্মরণোৎসব’ অনুষ্ঠানে সিলেটের সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলের যথাসময় উপস্থিতি কামনা করেছেন ‘উপেন্দ্র-বীণাপাণি স্মৃতি পরিষদ’ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবী জ্যোতিময় সিংহ মজুমদার চন্দন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code