সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল মেকানিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল মেকানিক সাবুল আহমেদ (৩৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার কচুয়াবহর গ্রামের পাখিবহর মাজার গেটের সম্মুখে দুর্ঘটনায় প্রাণহানির এ ঘটনা ঘটেছে।
তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পুর্ব কমধা গ্রামের মরহুম খায়রুল আলমের পুত্র।
দুর্ঘটনার কারণ জানা যায়নি। গভীর রাতে সড়কের পাশে মোটরসাইকেলসহ জনৈক ব্যক্তি সাবুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মুহুর্তেই তিনি পালবাড়ি চেকপোস্টর পুলিশকে অবগত করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়।
সম্প্রতি উল্লেখিত স্থানে সড়ক দুঘটনায় প্রাণ হারিয়েছেন মেধাবী শিক্ষক খালেদ মাস্টার। নিকট অতীতে একই স্থানে এ নিয়ে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটলো। মৃত্যুর মিছিল দীঘায়িত না করতে মহাসড়কের এই অংশটুকুকে ‘দুঘটনা প্রবণ’ এলাকা হিসেবে চিহ্নিত করে সাইনবোড, স্পিড ব্রেকার, সড়কবাতি ইত্যাদির ব্যবস্থা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed