Main Menu

কমলগঞ্জে বজ্রপাতে ৫ নারী চা-শ্রমিক আহত, একজনের অবস্থা গুরুতর

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচ নারী চা-শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার কুরমা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

আহতরা হলেন— পরি বুনার্জী (৪৫), আলমিনা মিন্ডা (৫০), প্রতিমা পাল (৪৮), মুক্তা বাউরি (৩২) ও রুজিনা নাহার (৪২)। তাঁদের মধ্যে রুজিনা নাহারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর চারজনকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কুরমা চা-বাগানে শ্রমিকরা নিয়মিত কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে পাঁচ নারী শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

Manual5 Ad Code

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া জানান, বজ্রপাতে আহত হয়ে পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার সময় খোলা স্থানে ও মাঠে কাজ করার ক্ষেত্রে সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code