সিলেটে অনুশীলনে বাংলাদেশসহ ৪ দলের নারীরা
স্পোর্টস ডেস্ক: সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া ও আরব আমিরাত নারী ক্রিকেট দল।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এ অনুশীলন শুরু করেন তারা। বিকেলে পাকিস্তান ও শ্রীলঙ্কা দল অনুশীলন করবে।
আগামী পহেলা অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এশিয়া কাপ নারী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
উদ্বোধনী দিন প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে লংকান নারীরা।
টুর্নামেন্টে এশিয়ার সাতটি দল অংশ নিচ্ছে। মোট ২৪ টি ম্যাচ খেলা হবে। স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ ৫ টি ম্যাচ ও মূল গ্রাউন্ডে বাকী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed