জৈন্তাপুরে দুই শিশুসহ রোহিঙ্গা দম্পতি আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া এলাকা থেকে দুই শিশুসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বিজিবি। যাচাই-বাছাইশেষে তাদেরকে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। তাদের নিকট থেকে রোহিঙ্গা পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এই রোহিঙ্গা দম্পতিকে আসামপাড়া নামক এলাকায় চলাফেরা করতে দেখে স্থানীয় জনতা। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় সন্দেহ হয় এবং ভাষাগত পার্থক্যের কারণে স্থানীয় লোকজন শ্রীপুর বিজিবি ক্যাম্পে খবর দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা এসে শিশুসহ রোহিঙ্গা দম্পতিকে তাদের হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের নিকট হতে রোহিঙ্গা পরিচয়পত্র উদ্ধার করা হয়। আটককৃত দম্পতি স্বীকার করেন তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।
আটককৃতরা হলো (রোহিঙ্গা নাগরিক) মিয়ানমারের নজির আহমদ এর ছেলে শরিয়ত উল্লাহ (৩৪), শরিয়ত উল্লাহর স্ত্রী তসলিমা বিবি (২২), তাদের দুই কন্যা শরিফা আক্তার (৩) এবং শামিমা আক্তার (২)।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ বলেন, তাদের ঘোরাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হলে বিজিবির হাতে তুলে দেয়। তাদের তথ্য যাচাই বাছাই করে বিজিবি আটককৃতদের আমাদের কাছে হন্তান্তর করে। আমাদের বিভিন্ন আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠাবো।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed