পঞ্চগড়ে নৌকাডুবি: চতুর্থদিনে একজনের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৬৯
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় বোদা উপজেলার মাড়েয়া এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার চতুর্থ দিনে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার হলো।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাহবুবুল ইসলাম। তিনি বলেন, মৃত ব্যক্তি পুরুষ। বয়স আনুমানিক ৩০ বছরের মতো হবে। নিহত ব্যক্তি কলেজ ছাত্র হিমালয় চন্দ্র রায় বলে জানা গেছে। নিহত হিমালয় চন্দ্র রায় দিনাজপুর সরকারি কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর চুড়ান্ত পর্বের পরীক্ষা দিচ্ছিলেন।
এ নিয়ে এই নৌকাডুবির ঘটনায় ৬৯ যাত্রীর মরদেহ উদ্ধার করা হলো; এখনও তিনজন খোঁজ রয়েছেন বলে জেলা প্রশাসন জানায়।
নিহত হিমালয় চন্দ্র রায় (২৮) ময়দানদিঘী ইউনিয়নের খালপাড়ার বীরেন চন্দ্র রায়ের ছেলে।তিনি বোদা পাথরাজ সরকারি কলেজ থেকে বিএসসি পাস করে দিনাজপুর সরকারি কলেজে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা দিচ্ছিলেন।
মাস দেড়েক আগে তিনি বিয়ে করেছেন। নৌকাডুবিতে তার স্ত্রী বেঁচে ফিরেছেন। হাসপাতালে চিকিৎসা নিয়ে স্বামীর অপেক্ষায় ছিলেন।
গত রোববার মহালয়া উপলক্ষে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বোদা উপজেলার বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন উৎসবে যোগ দিতে। দুপুরে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় একটি নৌকা উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed