Main Menu

সিলেট নগরীতে যুবদল ও ছাত্রদলের মশাল মিছিল

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদের মুক্তি, দেশব্যাপী গুম, খুন, হামলা ও হত্যার প্রতিবাদে সিলেটে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে মশাল মিছিল বের করা হয়।

Manual8 Ad Code

বুধবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব দক্ষিণ সুরমা পুলের মুখ হতে মশাল মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকার গ্রেফতার, হামলা, গুম ও হত্যার মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে চায়। এসবের কারণে বিএনপি আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী হচ্ছে। সকল ভয়কে উপেক্ষা করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামানো হবে ইনশাআল্লাহ্।

Manual2 Ad Code

প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, দক্ষিন সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আইনুল হক, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করীম নুহেল, মহানগর যুবদলের সাবেক সদস্য এহতেশামুল হক সবুজ, সদর উপজেলার যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, দক্ষিন সুরমা উপজেলার যুগ্ম আহবায়ক আজমল হোসেন তুহিন, সাবেক ছাত্রনেতা বাবুল আহমেদ, ফাতেহ উল আলম শাকিল, যুবদল ও ছাত্রদল নেতা মিনার হোসেন লিটন, জহুরুল ইসলাম রাসেল, আলী আহমদ, শাহেল আহমদ, রাসেল আহমদ, ফরহাদ হোসেন ময়না, এনামুল হোসেন শিপন, মঞ্জুর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code