Main Menu

যৌন হয়রানির অভিযোগে শাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: যৌন হয়রানির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ৭ শিক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২২৬তম সিন্ডিকেট সভায় বিষয়টি সিদ্ধান্ত গ্রহণ নেওয়া হয়েছে।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- বহিষ্কৃতরা হলেন- লোকপ্রশাসন বিভাগের ২০১৬২৩৭০৩৩ রেজিস্ট্রেশনধারী সুমন দাস (১ বছর), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯৩৩৯০২৬ রেজিস্ট্রেশনধারী সৈয়দ মুস্তাকিম সাকিব- (১ বছর), ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. আরিফুল ইসলাম- রেজি: ২০১৬৬৩১০০ (২ বছর), মো. জায়েদ ইকবাল তানিন-রেজি: ২০১৬৬৩১০৩৫ (২ বছর)।

ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. ইমাম হোসেন ইমরান, রেজি: ২০১৬৬৩১০৪৬, (১ বছর), ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. রিফাত হোসেন- রেজি: ২০১৬৬৩১০৩১(১ বছর) এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের মো. বিশাল আলী- রেজি: ২০১৬৬৩১০৫৩ (১ বছর)।

জানা গেছে, চলতি বছরের মার্চে এক শিক্ষার্থী তাদের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন।

অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে অভিযুক্তরা নানাভাবে কুরুচিপূর্ণ মন্তব্য, শরীরের অঙ্গপ্রতঙ্গ নিয়ে অশালীন মন্তব্যসহ নানাভাবে নির্যাতন করে আসছিলো তারা। পরে তদন্তে অভিযোগের সত্যতা পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে ২০২১ সালে লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের সুমন দাসের বিরুদ্ধে নগরের বাগবাড়ি এলাকায় সিএনজি অটোরিকশায় যৌন হয়রানির অভিযোগ করেন শাবিপ্রবির এক ছাত্রী। পরে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভিন্ন আরেকটি অভিযোগে মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সৈয়দ মুস্তাকিম সাকিবকে  বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও বহিষ্কারাদেশে বলা হয় তারা বহিষ্কার থাকাকালীন তাদের আবাসিক হলের সিট বাতিল থাকবে এবং তাদের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। কমিটির সিদ্ধান্ত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

 

Share





Related News

Comments are Closed