বিশিষ্ট কবি মাহবুবা সামসুদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট কবি মাহবুবা সামসুদ আর নেই। তিনি বুধবার (২৪ আগস্ট) সকাল ৮টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্বামী, দুই পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামায আজ বুধবার বাদ আসর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে অনুষ্ঠিত হবে।
মাহবুবা সামসুদ ১৯৫৭ খ্রিস্টাব্দের ১৮ অক্টোবর দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের খালপার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কবিতার পাশাপাশি গল্প ও ভ্রমণ কাহিনী লিখে গেছেন।
তার প্রকাশিত গ্রন্থ ‘বারাক উপত্যকায় আমরা ক’জন’, ‘বিরহ অবেলায়’, ‘জলবালিকা’, ‘আরণ্যক মন’, ‘মন পবনের মন’, ‘একটুকু ছোঁয়া লাগুক মনে’, ইত্যাদি।
তিনি সিলেট বেতারের একজন নিয়মিত কথক ছিলেন। পাশাপাশি দক্ষ সংগঠক হিসেবেও ছিলেন সুপরিচিত।
মাহবুবা সামসুদ বাংলাদেশ কবিতা সংসদ পাবনা থেকে সাহিত্য পদক-১৪১০, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র খুলনা কতৃক খান সাহেব সুলতান আহমেদ পদক-২০০২, গঙ্গা বুড়িগঙ্গা সম্মেলন পদক-২০০৩, ভাষা সংস্কৃতি আকাদেমি পদক ২০২২, হাফলং অসম কতৃক তৃতীয় মহা সম্মেলন পদক ২০০৬, বাংলাদেশ লেখিকা সংঘ পদক ২০০৯, শিলচর আসাম ভারত কতৃক শ্রেস্ট নন্দিনী ২০১০ পদক, রাগিব রাবেয়া ফাউন্ডেশন একুশে সম্মাননা পদকসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।
Related News
সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন
সালেহ আহমদ (স’লিপক): আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাRead More
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More



Comments are Closed