মুঠোফোনে স্বামীর সঙ্গে ঝগড়া, অতঃপর গলায় ফাঁস!
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তাকমিনা আক্তার (১৮) নামের এক নববধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর ঘিলাতলী গ্রামের পিত্রালয়ে। সে ওই গ্রামের আবু তাহেরের কন্যা।
জানা যায়, ছয় মাস আগে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে শামীম মিয়ার সাথে বিয়ে হয় তাকমিনার।
বিয়ের পর থেকে অজ্ঞাত বিষয় নিয়ে স্বামীর সাথে নববধূর ঝগড়া লেগেই থাকত। মঙ্গলবার স্বামীর সাথে মোবাইল ফোনে কথা হয় স্ত্রীর। এ সময় ফোনে তাদের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে স্বামীর সাথে অভিমান করে সকলের অজান্তে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁছিয়ে সে আত্মহত্যা করে।
খবর পেয়ে বিকেলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed