হবিগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের একটি মাছের খামারের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৪ জুলাই) বিকেলে সদর উপজেলার পইল ইউনিয়নের পশ্চিম এড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিলাল মিয়া (২৪) ওই গ্রামের আব্দুল হাসিমের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে থানায় খবর দেন।
তিনি বলেন, বিলাল মিয়া প্রথম স্ত্রীকে হত্যা করে বেশ কিছুদিন হাজত খেটে এসেছে। জামিনে মুক্তি পেয়ে সে ফের বিয়ে করে। রোববার বিকেলে বাড়ির পাশের একটি মাছের খামারে আম গাছের ডালে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল তৈরি করা হচ্ছে। ওই যুবক আত্মহত্যা করেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed