Main Menu

মানিকগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে নাফিস-তানভীন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানিকগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে জুনাইদ আহমেদ নাফিস (৪৬ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে তানভীন আহমেদ তাপস (৪৬ ব্যাচ)।

বুধবার (২০ জুলাই) সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

সহ সভাপতি হিসেবে এস কে এম হেদায়েত উল্লাহ, নাজমুন নাহার ঊর্মি, নাহিদ হাসান, সোহানুর রহমান শ্রাবণ, সৌরভ আহমেদ, নিয়নতা গোস্বামী, বাঁধন দৌলা, সিফাত হাসান সাব্বির দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

এছাড়া,যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাইনুল ইসলাম খান, প্রমিত সরকার, জাকির হোসনে জীবন, রিমা আক্তার, সুরাইয়া অমি, মো: মামুন মিয়া, আজমিরা খান চৈতি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে হৃদয় আহমেদ অপূর্ব, সাব্বির হোসেন, তাওহীদ হোসেন, কবির হোসেন, যুথিকা মন্ডল, কনা রানী শীল, শ্রাবণী আক্তার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

এছাড়াও, কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে আমিন আহমেদ নীরব, উপ-প্রচার সম্পাদক হিসেবে নিশি মনি, কোষাধ্যক্ষ হিসেবে রবিউল আলম, উপ-কোষাধ্যক্ষ হিসেবে মো: বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে জাফরুল ইবনে শহিদ, উপ-দপ্তর সম্পাদক হিসেবে রাত্রি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

Share





Related News

Comments are Closed