Main Menu

ছাতকে চুরি-ডাকাতিসহ ১৩টি মামলার আসামী হেলাল গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ডাকাতি চুরি সহ ১৩টি মামলার আসামি মোঃ হেলাল(৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত আলতাব আলীর পুত্র।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এসআই আসাদুজ্জামান রাসেল ও এসআই ফাত্তাহ সহ পুলিশের একটি টিম ২০ জুলাই বুধবার বিকালে ছাতকস্থ নৌ-পুলিশ ফাড়ি সংলগ্ন সুরমা নদীর ঘাট হতে তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে চুরি, ডাকাতীসহ ১৩টি মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন দক্ষিন বাশখালা গ্রামের বৈদ্যুতিক টাওয়ারের এঙ্গেল চুরির মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed