জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কবিতা কলিতা (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৯ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, পশ্চিম জুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সাবেক ভিজিটর (অবঃ) কবিতা কলিতা হরিরামপুর গ্রামে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ছোট ভাই পার্থ কলিতার বাড়ীতে বাস করতেন। ঘটনার সময় তিনি একটি মেশিনে কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেলার রাজনগর উপজেলার বাসিন্দা কবিতা চাকরীর সুবাদে দীর্ঘদিন থেকে জুড়ীতে বসবাস করছেন। তার স্বামী আগেই মারা যান। এক ছেলে প্রবাসে থাকে। আরেক ছেলে কৃষি বিভাগে কর্মরত। প্রসব সহযোগী হিসেবে তিনি এলাকায় খ্যাতি অর্জন করেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed