কমলগঞ্জে ছড়া থেকে মানষিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কামদপুর গ্রামের লঙ্গুছড়া থেকে মঙ্গলবার সকাল ১০টায় বিপুল বাউরী (৬৫) নামের এক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আলীনগর চা বাগানের মৃত লংকেশ বাউরীর ছেলে।
কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বিপুল বাউরী গত ১৪ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। পরে সোমবার (১৮ জুলাই) পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়রী করা হয়।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে বিপুল বাউরীর লাশ ছড়ার পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীরা। এরপর কমলগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বিপুল বাউরীর লাশ উদ্ধার করেন।
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ছড়ায় পানিতে পড়ে বিপুল বাউরী মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিপুল বাউরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন সে দীঘদিন যাবৎ মানষিক ভারসাম্যহীন রোগী ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed