হবিগঞ্জ জেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্টিত
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান হবিগঞ্জ জেলা আইনশৃংখলা কমিটির সভায় বক্তব্য প্রদান কালে তাঁর অধীনস্হ উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর বিরুদ্ধে পাহাড়কাটা, অবৈধ বালু উত্তোলন, ফসলী জমি থেকে মাটি কাটা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
তিনি বলেন বাহুবলের আইনশৃংখলা পরিস্থতি আংশিক ভালো তবে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার যোগদান করেছেন ৬/৭ মাস হয়েছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন সাবেক ইউএনও মোঃ জসিম উদ্দিন, আয়েশা হক, স্নিগ্ধা তালুকদার এর সময়ে ওই অবৈধ মাটি কাটা বন্ধ ছিল। বর্তমানে সারা উপজেলায় অবাধে চলছে অবৈধভাবে মাটি কাটা। অবৈধ মাটি উত্তোলনকারীরা বলছে এ মাটি উত্তোলনে ইউএনওর অনুমতি রয়েছে। এ সব বিষয়ে কমিটির উপস্থিত সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
১০ এপ্রিল সকাল ১১ টায় জেলা প্রশাসন সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে এ সভায় হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব আবু জাহির সহ জেলার সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ জেলার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় একই বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। এ বক্তব্য তিনি উপজেলা পরিষদের আইডি থেকে যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তোলপাড় সৃষ্টি হয়।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed