Main Menu

বাহুবলে ওসি তদন্ত আলমগীর কবিরকে বিদায় সম্বর্ধনা

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মডেল থানার ওসি তদন্ত আলমগীর কবিরকে তাঁর সহকর্মীরা ফুলেল শুভেচছায় বিদায় সম্বর্ধনা প্রদান করেছেন। পৌনে ৪ বছর বাহুবল মডেল থানায় কর্মরত থাকার পর বদলী উপলক্ষে ১১ এপ্রিল বিকেলে মডেল থানা পুলিশের উদ্যোগে এক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।

সম্বর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচছা ও ভালবাসায় তাকে সহকর্মীরা সিক্ত করেন। বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল -নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল খয়ের।এ অনুষ্ঠানে থানার এস আই,এএসআই, পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed