জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে নিহত, মেয়ে আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের নতুনপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার বড় মেয়ে গুরুতর আহত হয়।
নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের নতুনপাড়া আবাসিক এলাকার বাসিন্দা দেবজ্যোতি সরকারের স্ত্রী ঝুমা রাণী সরকার (৩২) ও তার ছেলে দ্বীপ সরকার (৩)। এ ছাড়া গুরুতর আহত হয়েছে তার বড় মেয়ে পূজা সরকার (৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে নতুন পাড়ার বাসা থেকে ঝুমা সরকার তার দুই সন্তান দ্বীপ ও পূজাকে নিয়ে গোসল করতে বের হন। বাসা থেকে বের হয়ে একটু দূরে যেতেই হঠাৎ পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে তার ছিঁড়ে তাদের ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই ঝুমা রাণী ও তার ছেলে দ্বীপ সরকার মারা যান।
সঙ্গে থাকা বড় মেয়ে পূজা বিদ্যুতের সক খেয়ে গুরুতর আহত অস্থায় দূরে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাছের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি শিশু ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed