হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে যুবক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা ৩৬ হাজার টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মোশাহিদ মিয়া উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের সবুজ মিয়ার পুত্র।
এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার দত্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় মোজাম্মিল হোসেন ও হাফিজুল নামে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বানিয়াচং থানার (ওসি) মোঃ এমরান হোসেন জানান, দত্তপুর গ্রামের আব্দুল কাদির নামে এক ব্যক্তি হবিগঞ্জ শহরের রাজনগর বাইপাস রোড এলাকায় ভাঙাড়ির ব্যবসা পরিচালনা করে আসছেন। আর তার ভাঙারির দোকানে শ্রমিক হিসেবে কাজ করতো নিহত মোশাহিদ মিয়ার ফুফাতো ভাই হাফিজুল। গত ৩ মাস যাবত ব্যবসায়ী আব্দুল কাদির হাফিজুলের প্রতিমাসের বেতন ১২ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা দেয়নি।
এ নিয়ে তাদের মধ্যে মনমালিন্য ও বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শালিশ বৈঠকে হাফিজুলের ৩৬ হাজার টাকা দেয়ার জন্য সিদ্ধান্ত হয়ে বিষয়টি মিমাংসা করা হয়।
রোববার এ বিষয়ে নিয়ে আবারো গ্রামের বাড়িতে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ি পুলিশ ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গুরুতর আহত অবস্থায় মোশাহিদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশীষ রায় তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed