Main Menu

ফের শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি

স্পোর্টস ডেস্ক: ফের শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি। বুধবার (২৩ মার্চ) থেকে আবার বিশ্বকাপ ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে। দোহার স্থানীয় সময় দুপুর ১টা থেকে শুরু হবে টিকেট বিক্রি। এই বিক্রি শেষ হবে ২৯ মার্চ দুপর ১২টায়।

অবশ্য এবার প্রথম দফার মতো অ্যাপ্লিকেশন করে টিকিটের জন্য অপেক্ষা করতে হবে না আগ্রহী ক্রেতাদের। বরং এবার টিকিট বিক্রি হবে ‘আগে এলে আগে পাবেন’ নিয়মের ওপর ভিত্তি করে। এমনটাই জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তাদের প্রত্যাশ খুব কম সময়েই শেষ হয়ে যাবে এই টিকিট। তাই আগ্রহীদের যত দ্রুত সম্ভব যোগাযোগ করা পরামর্শ দিয়েছে তারা।

ফিফার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই টিকিট কেনা যাবে।

Share





Related News

Comments are Closed