Main Menu

ঘুমের ওষুধ খাইয়ে দুই বোনকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় ‘ঘুমের ওষুধ সেবন করিয়ে দুই বোনকে ধর্ষণ’ মামলার প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফাতর আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল (২৬) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের লম্বাখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (২৩ মার্চ) সকালে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে র‍্যাব-১৫-এর অধিনায়ক জানান, গত বছরের ২২ জুন ভুক্তভোগী এক তরুণীকে বাড়িতে একা রেখে পরিবারের অন্য সদস্যরা অন্যত্র বেড়াতে যান। রাতে একা থাকতে ভয় পাওয়ায় ওই তরুণী তার চাচাতো বোনকে ডেকে এনে ঘুমাতে যান। পরিবারের অন্য কোনো সদস্য না থাকার সুযোগে জুয়েল কৌশলে বাড়িতে প্রবেশ করে। এ সময় কৌশলে সে দুই বোনকে ঘুমের ওষুধ সেবন করায়। এতে অজ্ঞান হয়ে পড়লে দুই বোনকে ধর্ষণ করে সে।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, এক পর্যায়ে দুই বোনের জ্ঞান ফিরলে তারা পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে ধর্ষণের আলামত পাওয়ায় ভুক্তভোগী এক তরুণীর বাবা বাদী হয়ে আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েলকে আসামি করে থানায় মামলা করেন।

খাইরুল ইসলাম আরও জানান, ধর্ষণ ঘটনার পর থেকে মামলার আসামি গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপন করে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। আসামি গাজীপুরের ভবানীপুর এলাকায় অবস্থান করছে- এমন খবরে মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Share





Related News

Comments are Closed