বিয়ের ৮ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন আশা
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর মেডিকেলের গাইনি বিভাগে একসঙ্গে চার সন্তান জন্ম দিলেন আশা বেগম নামে এক নারী। মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯টার দিকে একে একে তিনটি কন্যা এবং একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
আশার স্বামী মনিরুজ্জামান বাঁধন ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ বিভাগে কর্মরত। তিনি জানান, জন্মের পর শিশুদের অবস্থা, বিশেষত দুটি শিশুর অবস্থা সংকটাপন্ন হলেও ক্রমেই তাদের উন্নতি হচ্ছে। তবে স্ত্রী আশার শারীরিক অবস্থা নিয়ে তিনি দারুণ চিন্তিত ও উদ্বিগ্ন।
বাঁধন জানান, বিয়ের ৮ বছর পর এই প্রথমবার আশা সন্তান সম্ভবা হয়েছেন। ২০১৩ সালে বিয়ের পর থেকেই সন্তানের প্রত্যাশা থাকলেও এবার তাদের একসঙ্গে ৪ সন্তান পৃথিবীতে এল।
শিশুদের দাদি মনিরা বেগম গত এক মাস ধরে পুত্রবধূর সঙ্গে হাসপাতালে আছেন। তিনি জানান, একে তো জীবনের প্রথম, তার ওপর এতগুলো বাচ্চা গর্ভধারণের আগে তার বাড়তি নার্সিং-এর দরকার ছিল।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed