Main Menu

বাহুবলে সুবর্ণজয়ন্তী মেলায় স্বপ্নের ঘর

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসন কর্তৃক অনুষ্টিত মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার ৫ম দিনে সোমবার সবার নজর কাড়ছে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্টান বাহুবল প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টলে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ভুমিহীন- গৃহহীন পরিবারের স্বপ্নের দৃষ্টিনন্দন ঘর।

এ প্রতিষ্ঠানটি সরকারের উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে উপজেলায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইট সলিং রাস্তা, অসহায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস, ভূমিহীন গৃহহীন পরিবারের জন্য দৃষ্টিনন্দন ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে এবং সরকারের সুনাম বয়ে আনছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার জানান জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভুমিহীন গৃহহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার বাহুবল উপজেলায় ইতিমধ্যে ২০৫ টি দৃষ্টিনন্দন ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। এ ঘর গুলোতে ছিন্নমূল মানুষের ঠাঁই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এ প্রশংসনীয় উদ্যোগ সারা বিশ্বে বিরল ঘটনা।

Share





Related News

Comments are Closed