বালাগঞ্জে বিএনপির কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীরা। এসময় তারা অবিলম্বে এই সিন্ডিকেট কমিটি বাতিল করে গ্রহনযোগ্য নেতাকর্মীদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবী জানান।
রোববার (২০ মার্চ) রাতে বালাগঞ্জ উপজেলা সদরে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি নেতা মামুনুর রশিদ সুহেল, একে আজাদ পনির, জামাল আহমদ খলকু, হারুন আহমদ, মো. বদরুজ্জামান, মিজু আহমদ লুলু, হেলাল আহমদ, আব্দুল মুকিত, জয়নাল আহমদ, মশাহিদ আলী পাখি, মদরিস আলী, নেছার আহমদ, তোফায়েল আহমদ, ঝুনুর আহমদ ঝুনু, নেপুর মিয়া, জুবায়ের আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমুল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মজনু মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী ছইল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক, যুগ্ন আহবায়ক পুলক দাশ দুরন্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন- বালাগঞ্জ উপজেলায় বিএনপিকে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে সিন্ডিকেটের মাধ্যমে অযোগ্য, অগ্রহণযোগ্য, সরকার দলের সুবিধাভোগী দালালদের দিয়ে সিলেটে বসে কাউন্সিল ছাড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। এরপর দলের অস্থিত্বকে বিনষ্ঠ করার প্রয়াসে সিন্ডিকেট কমিটি দিয়ে পাতানো কাউন্সিল করা হয়। আর এই কাউন্সিলে কতিত বিজয়ী নেতারা নিজেদের একান্ত অনুগতদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। কতিত এই কমিটিতে দলের হেভিওয়েট নেতাদেরকে সদস্য পর্যন্ত রাখা হয়নি। মামলা হামলায় জর্জরিত নেতাকর্মীদের ঠাই হয়নি সিন্ডিকেট কমিটিতে।
তারা বলেন, অভিলম্বে উপজেলার সকল ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে কমিটি করে উপজেলা বিএনপির সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। না হলে বালাগঞ্জে অস্থিত্ব হারাবে বিএনপি। আমরা তৃণমুলের কান্ডারী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করি।
এসম তারা নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির সবাইকে বালাগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে অবিলম্বে উপজেলা বিএনপির কমিটি বাতিল করার দাবি জানান।
এসময় উপজেলার ৬টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Related News
জৈন্তাপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকেRead More
গোলাপগঞ্জে কৃষক লীগ সভাপতি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেপ্তার করেছেRead More



Comments are Closed