Main Menu

বাহুবলে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় মুগ্ধ দর্শক শ্রোতা

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৭ দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার ৩য় দিনে আয়োজিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ক্বিরাত হামদনাত, গজল শুনে মুগ্ধ করেছে দর্শক শ্রোতাদের।

১৯ মার্চ দুপুরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিচারক মন্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, ইসলামিক ফাউণ্ডেশনের সুপার ভাইজার ইমরুল হক তরফদার, ফতেহপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম তালুকদার।

ক্বিরাত প্রতিযোগিতায় (১ম থেকে ৫ ম শ্রেণির) প্রথম হয়েছে জামেয়া মাহমুদীয়া হামিদ নগর মাদ্রাসার ছাত্র নাঈম আহমেদ, দ্বিতীয় সুতিন মাদ্রাসার ছাত্র হিফজুর রহমান, তৃতীয় কালাখারৈল মাদ্রাসার ছাত্র জাহিদুল ইসলাম।

হামদনাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র নাদিম হোসেন, দ্বিতীয় হরিতলা মাদ্রাসার ছাত্র মাহফুজুর রহমান, তৃতীয় সুতিন মাদ্রাসার ছাত্র ইমন আহমদ।

ক্বিরাত প্রতিযোগিতা ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি প্রথম হয়েছে জামেয়া মাহমুদীয়া হামিদ নগর মাদ্রাসার ছাত্র হোসাইন আহমদ, দ্বিতীয় দিগম্বর মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান, তৃতীয় হয়েছে জমেয়া মাহমুদীয়া মাদ্রাসার ছাত্র তানিম আহমদ।

হামদনাত প্রতিযোগিতা ষষ্ঠ থেকে দশম শ্রেণি প্রথম হয়েছে ডিএনআইর ছাত্রী ছাবিকুন্নার লিজা,দ্বিতীয় হয়েছে দিগম্বর মাদ্রাসার ছাত্র রাসেল মিয়া, তৃতীয় হয়েছে জামেয়া মাহমুদীয়া মাদ্রাসার ছাত্র হোসাইন আহমদ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ।

সাংস্কৃতিক কর্মী আলমগীর কবির এর পরিচালনায় এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার।

Share





Related News

Comments are Closed