বাহুবলে শুরু হচ্ছে ৭দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত শেখ রাসেল মুক্তমঞ্চ কিশলয় জুনিয়র স্কুল মাঠে ৭দিন ব্যাপি মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা শুরু হচ্ছে।
মেলায় থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী, মহান স্বাধীনতা যুদ্ধের বীরাঙ্গনাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে স্মৃতিচারণ, বিতর্ক প্রতিযোগিতা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা (হামদ্ ও নাত), চিত্রাঙ্কন দেশাত্মবোধক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানসহ আকর্ষণীয় কর্মসূচি।
উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা জানান বর্নাঢ্য র্যালি শেষে মেলা শুরু হবে। তিনি মেলায় সর্বস্তরের এলাকাবাসীকে অংশ গ্রহণের জন্য আহবান জানান।
Related News
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More



Comments are Closed