শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্কুল-কলেজে পুরোদমে পাঠদান শুরু হওয়ায় চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থী যদি সুনির্দিষ্ট কারণে বিদ্যালয়ে সশরীরে অনুপস্থিত থাকে, তাকে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজ ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মাউশির আওতাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিড-১৯ মহামারির কারণে চলমান অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে কোনো শিক্ষার্থী অনুপস্থিতির কারণে শিক্ষা ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠান এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এদিকে দীর্ঘ দুই বছর পর গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) আবারও আগের রূপে ফিরেছে শিক্ষাঙ্গন।
শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত স্কুল-কলেজের ক্যাম্পাস। তবে পুরোদমে ক্লাস শুরু হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত হয়েছে। অনেক প্রতিষ্ঠানে গাদাগাদি করে ক্লাসে শিক্ষার্থীদের বসানো হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানেই হাত ধোয়া ও মাস্ক পরার প্রতি উদাসীনতা দেখা গেছে।
করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এ সময় শিক্ষার্থীদের শিক্ষাজ্ঞান অর্জনে প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়। সপ্তাহ শেষে তা তৈরি করে শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়া হয়। শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যস্ত রাখতে ও সিলেবাস এগিয়ে নিতে এ কার্যক্রম শুরু করে সরকার।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed