সিলেট-ঢাকা মহাসড়কে পৃথক দূর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কে পৃথক দুটি দূর্ঘটনায় প্রাণ গেল দুই জনের। নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী ও অপরজন ট্রাক চালকের হেলপার। মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর ও নবীগঞ্জের সৈয়দপুর বাজারে এ দুটি দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুরে পিয়াজবাহী ট্রাকের ধাক্কায় লরি’র হেলপার নিহত হয়েছেন। নিহত আবু হাসান (১৮) ঝিনাইদহ জেলার শুক্কুর আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মঈনুল ইসলাম জানান, একটি লরি দাঁড় করিয়ে চালক ও হেলপার বিশ্রাম নিচ্ছিলেন। এসময় সিলেটগামী পিয়াজবাহী একটি ট্রাক দ্রতগতিতে লরিকে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই লরির চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক যানজট মুক্ত করে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের সৈয়দপুর বাজারে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার নিয়ামতপুর গ্রামের বাহার উদ্দিনের পুত্র। এ ঘটনায় দেলোয়ার (৩০) ও মুজিবুর রহমান (৩২) কে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটগামী ঢাকা মেট্রো-ট-১৫-২৬৭৭ ট্রাক ও আউশকান্দিগামী ঢাকা মেট্রো-হ-৫২-১৭৯২ মোটরসাইকেলটি সৈয়দপুর বাজারে পৌছামাত্র ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দু’জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং সালমান আহমেদ (২২) কে সিলেট নগরীর মা-মনি ক্লিনিকে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সালমান মৃত্যুবরন করেন।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ নবীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত মোটরসনাইকেল ও ট্রাকটি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার-হেলপার পালিয়ে গেছে। কর্তৃপক্ষের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে ব্রাজিল সমর্থক যুবকের আত্মহত্যা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে প্রকাশ রেলী (২৬)Read More
হবিগঞ্জে ২ নারীর মরদেহ উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহRead More



Comments are Closed