বাংলাদেশে আসা ৮ আফগান ক্রিকেটারের করোনা পজিটিভ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সফরে আসা আফগানিস্তান ক্রিকেট দলের ২৩ জনের মধ্যে ১১ জনের শরীরেই মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। পজিটিভ হওয়া ১১ জনের মধ্যে ৮ জন হলেন ক্রিকেটার, বাকি ৩ জন টিম স্টাফ। তবে পজিটিভ শনাক্ত হওয়া কারও শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নেই।
বিষয়টি মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন সিলেট জেলা সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার। তিনি জানান, গতকাল মঙ্গলবার আফগান ক্রিকেট টিমের সবার শরীরের নমুনা নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে টেস্ট করা হয়। পরে ১১ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত সবাই এখন সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আইসোলেশনে রয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছে ক্যাম্পের উদ্দেশ্যে সরাসরি সিলেট আসে আফগানিস্তান ক্রিকেট দল। একদিনের কোয়ারেন্টিন শেষ করে পরের দিন থেকে অনুশীলনে নেমে পড়েন সফরকারীরা। অনুশীলন ক্যাম্পের মধ্যেই মিলল করোনা হানার খবর।
১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করার কথা আফগান ক্রিকেটারদের। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে ভাগ হয়ে একটা অনুশীলন ম্যাচ খেলার কথা তাদের। এরপর ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রাম যাবেন সফরকারীরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সবগুলো খেলাই শুরু হবে বেলা ১১টা থেকে।
টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ মার্চ। খেলা দুটি শুরু হবে বিকেল ৩টা থেকে।
আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই বাংলাদেশে চলে এসেছিলো আফগানিস্তান ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) অনুশীলনও করেছে তারা। সিলেটে ১৯ ফেব্রয়ারী পর্যন্ত কন্ডিশনিং ক্যাম্প করে চট্টগ্রাম চলে যাবে সফররত আফগানিস্তান দল। ।
এদিকে, প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়া সদস্যদের আইসোলেশনে রেখে বাকিরা আজও অনুশীলন করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আফগানিস্তানের বাংলাদেশ সফরটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ১৯শে ফেব্রুয়ারি থেকে। এবারের সফরে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed