Main Menu

অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রব (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের পানিধার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর অটোরিকশার চালক পালিয়েছে।

খবর পেয়ে পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে। নিহত আব্দুর রব বড়লেখা সদর ইউপির শিক্ষারমহল গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

এদিকে দুর্ঘটনায় আব্দুর রবের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আব্দুর রব বড়লেখা থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। পৌরশহরের পানিধার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুর রব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এক যুবক নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

Share





Related News

Comments are Closed