Main Menu

শাবিপ্রবিতে অনলাইনে ক্লাস শুরু

শাবি প্রতিনিধি: টানা এক মাস (৩০ দিন) বন্ধ থাকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবারও অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে এই কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

তিনি বলেন, গত রোববার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেওয়া হয়। তাছাড়া সরকারি কোনো বিধিনিষেধ না থাকলে আগামী ২২শে ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস শুরু হবে।

 

Share





Related News

Comments are Closed