সিফডিয়ার উদ্যোগে বেদে সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরন
বৈশাখী নিউজ ডেস্ক: বেদে সম্প্রদায়ের মানুষ অত্যন্ত অসহায়, সারাটি বছর তারা যাযাবর অবস্থায় বসবাস করে। এবং বিভিন্নস্থানে তাদের আবাস গড়ে তুলে। এ অবস্থায় শীত তাদের জীবনকে বিপর্যস্থ করে তোলে। শীতার্ত বেদে সম্প্রদায়ের মানুষ আমাদের সমাজের অংশ।তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব । অসহায় শীতার্ত বেদে সম্প্রদায়ের মানুষের সাহাযার্থে সমাজের বিত্তবানদের যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান।
গণ-মাধ্যম ও সমাজউন্নয়ন মুলক সংগঠন সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড ম্যাস মিডিয়া সিফডিয়ার উদ্যোগে ও সিফডিয়ার উপদেষ্ঠা শহিদ আহমদ চৌধুরী সাজু’র সহযোগীতায় মঙ্গলবার পীরের বাজার এলাকায় শীতার্ত বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে কম্বল বিতরন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মো আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিফডিয়ার উপদেষ্ঠা ও সিটি সেন্টার লি: ব্যবস্থাপনা পরিচালক শহিদ আহমদ চৌধুরী সাজু।
উল্লেখ্য সিফডিয়া বেশ কিছুদিন থেকে বেদে সম্প্রদায়ের মধ্যে কাজ করে আসছে করোনার সময়ে বেদে সম্প্রদায়কে খাদ্য সামগ্রী, ঈদের কাপড়, সেমাই, দুধ-চিনি, মুরগি, পোলাও চাউল ইত্যাদি বিতরন করা হয়েছে।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed