সিলেটের ক্বীনব্রীজ এলাকায় অবৈধ ট্রাক ও লেগুনা স্ট্যান্ড
শাহ মনসুর আলী নোমান: সিলেট নগরীর আদি প্রবেশদ্বার ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম ক্বীন ব্রীজের পাশে অবৈধভাবে ট্রাক এবং লেগুনা স্ট্যান্ড গড়ে উঠেছে। বিধিবহির্ভূতভাবে যানবাহন পার্কিং করার ফলে স্থানীয় বাসিন্দা এবং দেশী-বিদেশী পর্যটকরা প্রতিনিয়ত চলাফেরা করতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
পর্যটন এবং আধ্যাত্মিক নগরী সিলেটের উল্লেখযোগ্য দর্শনীয় স্থাপনাগুলোর মধ্যে কিন ব্রিজ, আলী আমজাদের ঘড়ি, চাঁদনী ঘাটের সিঁড়ি, সারদা হল, সিলেট সার্কিট হাউস এই এলাকাতেই অবস্থিত। কিন ব্রিজের পাশে অবৈধ স্ট্যান্ড এবং গাড়ি পার্কিং করার ফলে পথচারী, এলাকাবাসী এবং পর্যটকরা সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তি পোহাচ্ছেন।
অবৈধ গাড়ির স্ট্যান্ড স্থায়ীভাবে উচ্ছেদ করে নগরবাসী, পর্যটকদের স্বাচ্ছন্দ্য- নির্বিঘ্নে চলাফেরা এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর সৌন্দর্য উপভোগ করার সুযোগ প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী ভিত্তিতে সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় মহল।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed