টাকা ও স্বর্নালংকার নিয়ে গৃহবধু উধাও
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে স্বামীর কাছ থেকে ৩ বড়ি স্বর্ন ও ২ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে এক গৃহবধু। সোমবার (৩১ জানুয়ারী) বিকেলে উপজেলার লাউপাড়া গ্রামের পিত্রালয় থেকে বাড়ী যাওয়ার কথা বলে ওই গৃহবধু পথিমধ্যে উধাও হয়। রাতেই স্বামী মন্টু মিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার লাউপাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের কন্যা লামিয়া (২০) এর সাথে ২০২০ সালের জানুয়ারী মাসে আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাসেম ফকিরের পুত্র মন্টু মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর পরকিয়া নিয়ে স্বামীর সাথে বিরোধ থাকলেও এক বছর যেতে না যেতেই তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। মিন্টু তালতলীর জয়ালভাঙ্গার তাপ বিদ্যুত কেন্দ্রে কাজ করতেন। সেই সুবাদে লামিয়া গত এক মাস আগে তার পিত্রালয় তালতলীর লাউপাড়ায় আসেন। স্বামীর বাড়ী যাওয়ার কথা বলে মিন্টুর কাছ থেকে ২ লক্ষ টাকা ও স্বর্নের দোকানে নিজেদের থাকা ৩ বড়ি স্বর্ণ নিয়ে আলফা অটো গাড়ীতে সোমবার বাড়ীর উদ্যেশ্যে রওয়ানা দেন। কিন্তু বাড়ী পৌছার সময় অতিবাহিত হলেও সে বাড়ী পৌছেনি। পথিমধ্যেই শিশু সন্তান নিয়ে উধাও হন লামিয়া। উধাও হওয়ার পর থেকেই লামিয়ার সাথে থাকা ২টি ফোন নাম্বার বন্ধ রয়েছে। এ ব্যাপারে তালতলী থানায় আপাতত সাধারণ ডাইরী করা হয়েছে।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গৃহবধু উধাওয়ের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। গৃহবধুকে উদ্ধারের জন্য আইনগত কার্যক্রম চলছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed