সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফেরামের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বরইকান্দি ১নং রোড এলাকায় শতাধিক গরীব, দুস্থ, অসহায় নারী-পুরুষ ও শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফেরামের সদস্য সচিব কামাল হাসান জুয়েলের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দীকি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যগ্ম আহবায়ক প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল ইসলাম রুহেল,কেন্দ্রীয় তরুন দল নেতা হাসান মাহমুদ মাসুম, স্বেচ্ছাসেবক নেতা হোসেন আহমদ রুহেল,কাওসার হোসেন রফি প্রমুখ।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed