Main Menu

সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৭

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। করোনায় সিলেট বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ১১৯৭ জন।

একই সময়ে নতুন করে আরও ৪৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৬২ হাজার ৬২৩ জন।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ১৬৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। পরীক্ষার বিপরীতে সংক্রমনের হার ২৮.০৫ শতাংশ

আক্রান্তদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৩০৫ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৪০ জন, মৌলভীবাজারের ৮১ জন ও হবিগঞ্জের ৪১ জন রয়েছেন।

এদিকে, গত চব্বিশ ঘন্টায় ১১১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার সংখ্যা এখন ৫১ হাজার ৩৮০ জন।

Share





Related News

Comments are Closed