ভারতে নিয়ন্ত্রণহীন বাস ও কার চাপায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি বৈদ্যুতিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গিয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। অপরদিকে দেশটির তেলেঙ্গানা রাজ্যে ফুটপাতে প্রাইভেট কার উঠিয়ে দেওয়ার ঘটনায় চার পথচারী নারী নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (৩০ জানুয়ারী) রাতে কানপুরের তাতমিল মোড় এলাকায় দ্রুত গতিতে আসা একটি বৈদ্যুতিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পথচারিদের ওপর আছড়ে পড়ে। এসময়, সেখানে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় বলে জানা গেছে। এসময়, ঘটনাস্থলেই বাসের আরোহীসহ বেশ কয়েকজন হতাহত হন।
দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে থেমে গেলে, বাসটি আটক করে পুলিশ। যদিও এসময় পালিয়ে যায় বাসচালক। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে এরইমধ্যে শুরু হয়েছে তদন্ত। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তারা।
এদিকে, ভারতের আরেক রাজ্যে তেলেঙ্গানার করিমনগরে দ্রুতগতিতে ছুটে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলেই চার নারীর মৃত্যু হয়। গাড়ির চালক নাবালক ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এরইমধ্যে ওই চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক: কৃষি খাতের জরুরি প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বিদেশি শ্রমিকদের ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করতেRead More
ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, নিহত ৪১
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) আবারও ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির পূর্বাঞ্চলীয় টাঙ্গানিকা হ্রদেRead More



Comments are Closed