জকিগঞ্জে পানিতে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী) দুপুরের দিকে জকিগঞ্জ সদর ইউপির আনোরাশী গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো সাফওয়ান আহমদ (৭) ও মিনা বেগম (৪)। তারা ওই গ্রামের প্রবাসী ফখরুল ইসলামের সন্তান।
এলাকার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে সাফওয়ান ও মিনাকে দীর্ঘক্ষণ না পেয়ে খুঁজতে যান অভিভাবকরা। পরে বাড়ির পেছনে একটি পরিত্যক্ত পুকুরের পানিতে ভাসতে দেখেন। সাথে সাথে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্র্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জানান, দুপুর ১টার দিকে সাফওয়ান ও মিনা নামের দুটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন অভিভাবকরা। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, ওই দুই শিশুর বাবা প্রবাসী। তাঁদের আর কোনো ভাই-বোন নেই।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed