Main Menu

শান্তিগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। শনিবার (২৯ জানুয়ারী) দুপুর ১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের উত্তরে মহাসিং নদীর তীরে দেখার হাওরের ৪২, ৪৩, ৪৪ ও ৫০ নং পিআইসির কাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন ভূইয়া, শান্তিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সার্ভেয়ার সোহানুর আলম, পিআইসি কমিটির সভাপতি জামিরুল হক, সদস্য সচিব জসিম উদ্দিন সহ প্রমূখ।

অপর দিকে সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন দুপুরে শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও খালরপাড় এলাকায় গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন ভূইয়া, অফিস সহকারী হরিপদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed